ভাবনার খোরাক হতে পারে, যদি চাই।
ছোট্ট একটি বীজ, আমের আঁটি, বড়া, নামে কী আসে যায়, তাকাই আমি,
চোখে জিজ্ঞাসা, হিসাব মিলে না কোনোভাবে!
বিস্ময়ের চাঁদর এক ঢেকে দেয় , বলে;
ভাবান্ধ! তবু, তবুও তুমি বুঝলে না। আমি ফিরে আসি বিবেকের কাছে,
যুক্তির পোষাক পরা, বলি, সমাধান কি?
লোহা শক্ত পদার্থ, শক্ত খুব, দৃঢ় চেতা,
মাটি ছাড়েনা তাকেও। মাটিকরে ফেলে , যখন বাগে পায়, আঘাত হানে,
বিবেকের কথা বলছি, বলে; কথা সত্য।
আমের আঁটিটি চলে যায় মাটির বুকে,
কী হবে? লোহার যদি হয় সাঙ্গলী্লা! তবে সেরেছে, কিছু পাবেনা খোঁজে,
যুক্তি বলে। আমি হাসি, বলি, কথাতো সত্য।
একটি বীজ/আঁটি পুঁতেছিলাম মাটিতে।
বছর ঘুরে এলো, খোঁজ নিতে যাবো ? একদিন, দেখে আসি কেমন আছে?
গন্ধও পাবে না তার, যুক্তি জবাব দেয়।
আমাকে হতবাক করে দিয়ে, যুক্তিকেও।
মিশে যাবার কথা যার মাটির সাথে, আমের সেই আটি, দাঁড়িয়ে আছে
শক্ত মাটির বুক ফেড়ে! কীভাবে কী হলো?
তাকাই যুক্তির দিকে, চোখ নামিয়ে ফেলে
হিসাব তো মিলে না, কীভাবে কী হলো? কে সেই! কোন সে মহান কারিগর?
???? ???? ????? ????? ???? ????
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন