একটি প্রশ্নঃ গণতন্ত্র কাকে বলে?
উত্তরঃ জনগণের জন্য জনগণের নির্বাচিত জনগণের সরকার।
ব্যাখ্যা কী?
ব্যাখ্যা হচ্ছে, রাষ্ট্র পরিচালনা করবে জনগণের নেতৃত্ব। তাদের উপর কাউকে চাপিয়ে দেয়া হবে না। না সরাসরি, না পরিবেশ সৃষ্টির মাধ্যমে।
আরেকটি প্রশ্নঃ রাজতন্ত্র কাকে বলে?
উত্তরঃ বংশানুক্রমিক ধারায় পরিচালিত সরকার ব্যবস্থাকে।
ব্যাখ্যা কী?
ব্যাখ্যা হচ্ছে, দাদার পরে বাবা, বাবার পরে ছেলে, ছেলের পরে নাতি...ধারায় মৌরসী সম্পত্তির মতো উত্তরাধীকারী ষ্টাইলে রাজত্ব করা।
শেষ প্রশ্নঃ বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনা,আগামীতে জয়, জিয়াউর রহমানের পরে খালেদা জিয়া, আগামীতে তারেক,- এটা কেমন ধারা?
উত্তরঃ এটা হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশি গণতন্ত্র!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন