আজকাল অনেকেই মজা করে বলেন, বাংলাদেশের রাজনীতিতে পলিটিকস ঢুকে গেছে! আর আমরা বলি আমাদের পলিটিকস আজকাল পলিট্রিকস হয়ে গেছে। এই ট্রিকসমুক্ত পলিটিকস কবে যে আবার ফিরে আসবে, কেউ জানে না!
যদিও হওয়া উচিৎ ছিলো নীতির রাজ, হয়ে গেছে রাজের নীতি। বর্তমানে আবার রাজনীতি মানে রাজার নীতি, রাজকীয় নীতি। তাহলে রাজা থাকলে তো প্রজাও থাকতে হয়। গণতান্ত্রিক দেশে আবার রাজা-প্রজার সিস্টেম নেই।
অন্যদিকে আমাদের নেতানেত্রীদেরও বলতে শুনি, আমলারা প্রজাতন্ত্রের কর্মচারি। তাহলে কেউ না কেউ বা কোনো জাতি তো প্রজা আছেই। প্রজা ছাড়া তো আর প্রজাতন্ত্র হয় না।
এবারে প্রশ্ন হচ্ছে , তাহলে বাংলাদেশে প্রজা কে?
উত্তর খুঁজে খুঁজে পেরেশান আমি। আসলেই তো। প্রজা কে?
আমার মুশকিল আসান করে দিলো আমাদের জাতীয় সংবিধান। আগেই ছিলো। লক্ষ্য কারা হয় নি। যেন নতুন করে আবিস্কার করলাম, আমাদের সংবিধানের নাম- গণপ্রজাতন্ত্রি বাংলাদেশের সংবিধান। এর মানে কি?
সহজ কথায় , আমরা জনগণ হলাম প্রজা !
রাজা আর প্রজা মিলে হয় রাজতন্ত্র। আমাদের দেশে হয়েছে গণতন্ত্র !
আর আমরা হয়েছি গণতান্ত্রিক !!!
আশ্চর্য না??
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন