রবিবার, ৭ নভেম্বর, ২০১০

Secret of success

     বলা হয়ে থাক,Industry is the mother of good luck, পরিশ্রম সৌভাগ্যের  প্রসুতি। অর্থাৎ সফলতার জন্য অবশ্য করনীয় ব্যাপারটি হল, Hard work  বা কঠোর পরিশ্রম।
     কথাটি বোধয় পুরো ঠিক  না। পরিশ্রমই যদি সৌভাগ্যের একমাত্র চাবিকাটি হত, তাহলে সারাদিন  হাড়ভাঙ্গা খাটুনি খেটে মাথার ঘাম পায়ে ফেলে রিকসা চালায় যারা,  যারা ব্রিজে রিকসা ঠেলে, যারা ২ মনের চালের বস্তা কাধে নিয়ে কুঁজো হয়ে থাকে, তারা কিন্তু  কঠোর পরিশ্রমই করে। ওরা কি সফল ? তাদের কি ভাগ্যবান বলা যাবে? যদি না যায়, তাহলে তো স্বীকার করতেই হবে-Industry is the mother of good luck বাক্যটি যর্থাথ নয় ।
     আপাত দৃষ্টিতে আমরা মনে করি একজন সফল মানুষ যা করেন, তা করলেই বুজি  সফল হওয়া যায় ! ব্যাপারটি কিন্তু এমন নয়। এখন ক্রিকেটের যুগ। সুতরাং ক্রিকেট দিয়েই  উদাহরণ দিই।
       মনে করা যাক, শচীন ক্রিকেট ওয়ার্ল্ডের নাম্বার  ওয়ান ব্যাটসম্যান। এখন শচীনকে শচীন হতে গিয়ে  সহজাত প্রতিভা ছাড়া আর যা করতে হয়েছে, তা হল Hard work বা কঠোর পরিশ্রম। তাকে প্রতিদিন ২/৩ ঘন্টা  প্র্যাকটিস করতে হয়েছে। এখন কেউ যদি প্রতিদিন ৫/৬ ঘন্টা করে ব্যাটিং প্র্যাকটিস শুরু করে দেয়, তাহলে কি তার পক্ষে শচীন হয়ে যাওয়া সম্ভব? অথবা শচীনের চেয়ে গ্রেট কেউ?
     একজন সফল মানুষ সফলতার জন্যে যা করে, তা করলেই যদি সফল হওয়া যেত, তাহলে তো ক্রিকেট বিশ্বে প্রতি বছর দু’পাঁচ ডজন শচীনের জন্ম হত।
   তাহলে সফলতার মূল রহস্য কী ? What is the secret of success?
এ ব্যাপারে বলা যায়,
     একজন সফল মানুষ সফলতার জন্যে যা করেন, তা করাই সফলতার মূলমন্ত্র নয়। তেমনি  সফল মানুষ সফলতার জন্যে  কাজটি কীভাবে করেন- সেটাও গুরুত্বর্পূণ নয়। বরং সফলতার মূল মন্ত্র হচ্ছ. The real secret lise the fact that successful people formed the HABIT of doing things that failures dont like to do,  WHAY?
    সারর্মম হচ্ছে, অসফল ও ব্যর্থ লোকেরা যে কাজগুলো করতে অপছন্দ করে, সেই কাজগুলো করতে করতে সেটাকে অভ্যেসে পরিণত করে ফেলেন সফল লোকেরা। [sb]কেনো[/sb]? এই কেনো-ই হচ্ছে সফলতার মূল রহস্য।
      প্রতিদিন ভোরবেলা ঘুম ছেড়ে কষ্ট করে ২/৩ ঘন্টা প্রাকটিস করতে কারোই ভাল লাগে না। ৪০ বছরের শচীনেরও ভাল লাগে না। কিন্তু ভাল না লাগার এই কাজটি করাকে শচীন অভ্যেসে পরিণত করে ফেলেছেন যে কারণে, সেই কারণটি-ই হচ্ছে  সফলতার মূল মন্ত্র।

        ইতালির একজন বিখ্যাত  অর্থনীতিবিদ পৃথিবীবাসিকে একটি চমতকার সূত্র উপহার দিয়েছিলেন যা ৮০;২০(আশি অনুপাত বিশ) নামে পরিচিত। উনার দাবি ছিলো . এই পৃথিবীর মোট সম্পদের ৮০% সম্পদ ভোগ করে ২০% লোকে, আর অবশিষ্ট ২০% সম্পদ ভাগ হয় ৮০% লোকের মাঝে। যার ফলেই ধনি- গরিবের এই বৈষম্য।
        কারণ ব্যাখ্যায় তনি বলেছিলেন, পৃথিবীর ৮০% মানুষ Hard work  বা কঠোর পরিশ্রম করে মোট সম্পদের ২০% এর মালিক হয়। আর অবশিষ্ট ৮০% সম্পদ যে ২০% লোকে ভোগ কর, তারা কিন্তু  Hard work করে না। তারা করে Smart work  । আর Smart work  এর সংজ্ঞায় তিনি বলেছিলেন-
       S=Spacific
       M=Measurable
       A=Attainable
       R= Realistic
       T= Time bounding

       প্রথমত:  সফলতার টার্গেটকে  হতে হবে সুনির্দিষ্টপ। হতে হবে পরিমাপযোগ্য। সেই সাথে  টার্গেটকে হতে হবে অতিক্রমযোগ্য। হতে হবে বাস্তবসম্মত। সেই সঙ্গে নিজেকে একটি সময়ও বেধে দিতে লাগবে । এই পাঁচ বৈশিষ্টের সমন্বয়ে যারা কাজ করতে পারে, তাদের কাজকে  বলাহয়- Smart work । আর এটা এই পৃথিবীর মাত্র ২০% লোকেই করে থাকেন। আর তারাই ৮০%  সম্পদের মালিক হন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন